ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ১১:১৫
পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিকাল ৪টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডাকুয়া ইউনিয়ন একাদশ বনাম গজালিয়া ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলার মাধ্যমে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব: ১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব: ১৭) ২০২২ এর উদ্বোধন উপলক্ষে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম।
 
 আরো উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায়, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব হাসান শিবলী।
 
 উপজেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে। 
 
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজ।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া