ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনা ভাইরাস : খুলনায় আরো ৯ জনের মৃত্যু


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ১১:৫৪

খুলনায় প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) জেলার তিন হাসপাতালের মুখপাত্র পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন। মৃতদের মধ্যে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ‍এবং গাজী মেডিকেল কলেজে ২ জন রয়েছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে পাঁচজন ও ইয়ালো জোনে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

অন্যদিকে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সরদার মনিরুল ইসলাম (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনার রূপসা এলাকার বাসিন্দা।

এছাড়া হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪জন রোগী নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৭০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৬৯ জন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন