ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

উলিপুরে অধ্যক্ষ নাসিমা বানুর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ৪:৪৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ  অবস্থান সমাবেশ পালন করা হয়েছে। সোমবার(১৬ মে) দুপুরে উপজেলার চৌমাথা হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। 
 
বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহআলম সরকার, ওয়াকার্স পার্টি উপজেলা সাধারন সম্পাদক  কামরুল ইসলাম, তাতীলীগের উপজেলা শাখার সাধারণ সভাপতি সোহেল রানা, জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবলু, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ১৫ জুন ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেন। কিন্তু কিছু স্বার্থনেশী কুচক্রী মহল নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৌরসভা গঠনের নামে তালবাহানা করে জনগণের ভোটাধিকারসহ এলাকার উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলছে। তাই সঠিক সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার  জন্য এই বিক্ষোভ কর্মসূচির মধ্যদিয়ে আহবান করেন। নতুবা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ঐ কুচক্রী মহলকে প্রতিহত করে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা। 
 
আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের জন্য গত ২৫ এপ্রিল সারাদেশে ১৩৫ টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়নের নাম ঘোষণা হয়। ভোট প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেন। অনেকে জমা দিয়েছে। অপরদিকে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত