ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২২ বিকাল ৬:১৪
প্রথমবারের মতো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত। ১৬ মে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটযুদ্ধে উৎসবমুখর পরিবেশে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবুসহ তার পুরো প্যাণেল নির্বাচিত হয়েছে। এদিনে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সফিউল আজম রাজন পেয়েছেন মাত্র ৯ ভোট এবং গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন।
 
জানা যায়, এ নির্বাচনে ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়ে গেছেন। এখন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হলেন।
 
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার। তিনি জানান, আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দু’টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা শেষে ফলাফল ইতিমধ্যে ঘোষণা করেন।
 
তথ্য মতে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা বাবু ও তার প্যানেলের ১৪ জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্থানীয় একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর সেই ক্লাবটি হচ্ছে শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার চাঁদপুর ইয়ুথ ক্লাব। মূলত চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন সাবেক ক্রিকেটার সফিউল আজম রাজন এবং গোলাম মোস্তফা বাবু হচ্ছেন সাবেক ফুটবলার ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সাধারণ সম্পাদক।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ