ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ধানকাটার শ্রমিককে জবাই করে হত্যা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৫-২০২২ বিকাল ৬:২০
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আরিফ হোসেন (২৫)নামে এক ধানকাটার শ্রমিককে ধারালো কাস্তে দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত  মানিক ওরফে হৃদয় (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা চকে এই ঘটনা ঘটে।
 
নিহত আরিফ হোসেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ফকিরপাড়া এলাকার জিরিম কবিরাজের ছেলে।গ্রেফতারকৃত মানিক ওরফে হৃদয় একই উপজেলার পারুরিয়া বাঘুটিয়া এলাকার মোঃ মেহের আলী। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে আরিফ ও মানিক গর্জনা গ্রামের ইউনুছ মিয়ার জমির ধানকাটার জন্য আসে। প্রতিদিনের মত আজও ইউনুছের জমির ধান কাটকে যায় তারা। ধানকাটা কালীন সময় ভিকটিম ও আসামীর সাথে ধানকাটা নিয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামির হাতে থাকা ধানকাটা ধারালো কাস্তে দিয়ে ভিকটিমকে জবাই করেন। পরে আশেপাশে লোকজন এগিয়ে আসলে আসামি মানিক পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন আসামিকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেন।
 
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুপুরে গর্জনা চকে জসিম মিয়ার পানির পাম্পের টিনের একচালা ঘরের ভিতর থেকে নিহত আরিফের গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ