ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১:৩৫

চাঁদপুরের হাজীগঞ্জে সেফটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হাজীগঞ্জ বাজারের হকার্স মাকের্টের বকুলতলা রোডের মো. বারেক হাজীর নির্মিত ভবনের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (১৭ মে) সকালে পানির টাংকির ছাদের বাঁশ খুলতে গিয়ে অক্সিজেন সংকটে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন দুই ভাই গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। পানির টাংকিতে অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘি গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের ন্যায় দুই ভাই ভবনের কাজ করতে আসে। ছোট ভাই মোহন আলী প্রথমে টাংকিতে নামে। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই টাংকিতে নেমে পড়ে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বড় ভাই রাব্বানী কন্ট্রাক্টর হিসেবে এই ভবনের কাজ করে আসছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেছে। সে দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় কন্ট্রাক্টর হিসেবে বিভিন্ন ভবণ নির্মাণের কাজ করে আসছিল।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির টাংকিতে ছোট ভাই অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেননি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে অক্সিজেন সংকটে পড়েন। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ জানান, দুই ভাইয়ের মৃতদেহের সুরতাহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন