ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বোয়ালমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ৪:৩৭
ফরিদপুরের বোয়ালমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) স্থানীয় অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আসলাম মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন। চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। মতবিনিময় সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে উপস্থিত সকলকে পরামর্শমূলক বক্তব্য দেন সহকারী প্রোগ্রামার মো. মেহেদী হাসান।
 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, পৌর সচিব, ইউনিয়ন পরিষদ সচিব, প্রাথমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইউপি সদস্য, ইউডিসি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম।

এমএসএম / জামান

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন