লোহাগড়ায় সংঘর্ষ চলাকালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য কোন্দলের জের ধরে দুপক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ সড়কি দিয়ে কুপিয়ে এক ভ্যানচালককে হত্যা করেছে। এ সময় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া ও নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শাকুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর শরীফ (৫২) ওই গ্রামের মৃত ওয়াদুদ শরীফের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ের শামুকখোলা গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম কাজী সমর্থিত লোকজনদের সাথে আসকার খন্দকার সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসকার খন্দকারের নেতৃত্বে হোসেন খন্দকার, জাহিদ খন্দকার, মনির খন্দকার ও শহিদ খন্দকারসহ অর্ধশতাধিক লোক প্রতিপক্ষ ওবায়দুর কাজীর বাড়ি থেকে গরু ধরে নিয়ে যায়। পরে কালাম কাজীর বাড়ি থেকেও গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল, লাঠিসোঁটা, রামদা, ঢাল-সড়কি নিয়ে মাদ্রাসা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরো জানা গেছে, এ সময় আসকার খন্দকারের লোকজন সড়কি দিয়ে ভ্যানচালক মিজানুর শরীফকে কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ইমদাদুল কাজী, মফিজুল কাজী, সৈয়দ আশরাফ আলী ও সোহাগ কাজীসহ সাতজন আহত হন। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied