ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে পূর্বশত্রুতার জের ধরে ধান ভাঙানো মিলে হামলা ও ভাংচুর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৭-৫-২০২২ বিকাল ৬:১১
রাজশাহীর তানোরে পূর্বশত্রুতার জের ধরে ধান ভাঙানো মিলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মিলের মালিক আব্দুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কচুয়া গ্রামের রিয়াজ উদ্দীনের (সৌদি প্রবাসী) পরিবারের সাথে একই গ্রামের মৃত সামান আলীর ছেলে আব্দুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই সূত্র ধরে গত ৬  মে সন্ধ্যা ৭টার দিকে রিয়াজ উদ্দীনের স্ত্রী পারভিন বিবি মুন্ডমালা ও কেন্দুয়া গ্রাম থেকে লোক এনে হাঁসুয়া, লোহার রড় ও লাঠিসোঁটাসহ আব্দুর রহমানের রাইস মিলে হামলা ও ভাংচুর চালায়। 
 
আরো জানা গেছে, এ সময় বাধা দিতে গেলে পারভিনের ভাড়া করা লোকজন দেশীয় অস্ত্র হাতে আব্দুর রহমানকে তাড়া করে এবং রাইস মিলের টিনের বেড়া ও ছাউনির টিন ভাংচুর পরে। গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী পারভিন বিবিসহ তিনজনকে আসামি করে আজ  তানোর খানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
মোবাইলে যোগাযোগ করা হলে প্রবাসী রিয়াজ উদ্দীনের স্ত্রী পারভিন বিবি সকালের সময়কে  বলেন, তারা নিজেরাই তাদের মিলের টিনের বেড়া ও ছাউনির টিন ভাংচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন। এসব বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি নন বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 
 
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন