ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

বিএসএফের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রসহ যুবক আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-৫-২০২২ বিকাল ৬:১২

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এর আগে গত ১০ মে (মঙ্গলবার) ভোর রাতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএসএফের এক নারী সদস্যের কাছ থেকে উক্ত অস্ত্রটি ছিনতাই হয়। যদিও বিএসএফ সে সময় বিজিবির কাছে জানিয়েছিল তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকে উভয় দেশের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।

আস্ত্রসহ আটক যুবকের নাম রানা (২০)। সে সদর উপজেলার নারায়ণজোল এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। পেশায় সে একজন দিনমজুর।

আটক রানার বরাত দিয়ে স্থানীয়রা জানান, তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা বর্তমানে ভোমরা এলাকায় বসবাসরত আজহারুল ইসলাম, ইমরান ও জুলফিকার নামে তিনজন অস্ত্রটি তার কাছে দিয়েছে আজ ভোররাতে। অস্ত্রটি সাতক্ষীরা শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি মৎস্য ঘেরে পৌঁছে দেয়ার কথা বলে বিনিময়ে তাকে এক হাজার টাকা দিয়েছে বলে জানায় রানা। অস্ত্রটি ভারতীয় বিএসএফের কাছ থেকে ছিনতাই হওয়া কি-না সেটি সে জানে না।

আটক রানার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটির নম্বর ২৪৩। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ও একটি গামছা পাওয়া গেছে। স্থাণীয় এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ অস্ত্রসহ রানাকে অটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে গত ১০ মে তিনি সাংবাদিকদের জানিয়েছিলন, বিএসএফ দাবি করেছে তাদের এক নারী সদস্যের একটি অস্ত্র হারিয়ে গেছে। বিএসএফ এ ঘটনায় ওদের বর্ডারে সার্চ অপারেশন চালান। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করে। 

এমএসএম / জামান

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩