ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলায় শেরপুর বালক ও ময়মনসিংহ বালিকা চ্যাম্পিয়ন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ১:৫৭
রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিভাগীয় পর্যায়ে ফুটবল ফাইনাল খেলায় শেরপুর বালক ও ময়মনসিংহ বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রথমে ময়মনসিংহ জেলা বালক দল ও শেরপুর জেলা বালক দলের মধ্যে অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচে শেরপুর জেলা বালক দল ১-০ গোলে ময়মনসিংহ জেলা বালক দলকে পরাজিত করে। অপর খেলায়  ময়মনসিংহ জেলা বালিকা দল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে শেরপুর জেলা বালিকা দলকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি) উভয় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুন নবী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ বিভিন্ন সরকারি- বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
ফাইনাল খেলাটি দুটিকে ঘিরে মাঠে দর্শক ছিল উল্লেখযোগ্য। খেলা দুটির রেফারির দায়িত্ব পালন করেন আয়নাল ইসলাম ও মো. মানিক।

এমএসএম / জামান

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কুুড়িগ্রা‌মে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত-৫

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অভাবে ৮ বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র,

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭