ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে পৌরসভা দল বিজয়ী


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১২:৩১
রাজশাহীর তানোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টে তানোর পৌরসভা দল বিজয়ী হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
 
খেলায় তানোর পৌরসভা বনাম মুন্ডুমালা পৌরসভার মধ্যে তানোর পৌরসভা বিজয়ী হয়। খেলা উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র আরব আলী। এ সময় কাউন্সিলর ইন্তাজ মোল্লা, হাবিব সরকার, টিম ম্যানেজার পৌর কার্যসহকারী মাহবুব রহমান উপস্থিত ছিলেন।
 
এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের দিকনির্দেশনা দেন মডেল পাইলট স্কুলের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান, তানোর পৌরসভা স্কুলের শিক্ষক রেফারি আব্দুল বারী, সোহরাব হোসেন ও হাফিজুর। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার কোচ আনোয়ার হোসেন।
 
একই দিন তালন্দ ইউপি বনাম পাঁচন্দর ইউপির মধ্যে খেলায় পাঁচন্দর বিজয়ী হয়েছে। গতকাল কামারগাঁ ইউপি বনাম সরনজাই ইউপির মধ্যে খেলায় কামারগাঁ বড় ব্যবধানে বিজয় লাভ করে। এর আগে কলমা ইউপি চান্দুড়িয়া ইউপিকে হারিয়ে বিজয়ী হয়।
 
এসব খেলা উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান।
 
ইউএনও খেলোয়াড়দের বলেন, খেলায় হার-জিত থাকবেই। এমন কিছু করা যাবে না যাতে খেলার পরিবেশ নষ্ট হয়। খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে নিজেদের প্রতিভাকে জাগ্রত করতে হবে। এই মাঠের চাম্পিয়ন দল জেলা শহরে খেলবে। এসব খেলা থেকেই ভালো মানের খেলোয়াড় বাছাই করা হচ্ছে। এজন্য সবাইকে সৌহার্দ্য মনোভাবে খেলতে হবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন