মাদারীপুরে প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কোপানোর ভিডিও ভাইরাল : থানায় মামলা
মাদারীপুর শহরে প্রকাশ্য দিবালোক দুই ড্রেজার ব্যবসায়ীকে কোপানোয় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) দুপুরে মাদারীপুর পৌর ছাত্রলীগের একাংশের সভাপতি নোবেল বেপারীসহ ২৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলা করেছেন আহত ড্রেজার ব্যবসায়ী অহিদ হাওলাদারের স্ত্রী ফাতেমা আক্তার সুমা। কোপানোর ঘটনাটি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় ঘটে।
আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩২) এবং একই এলাকার এসকেন্দার আলী সরদারের ছেলে কামাল সরদার (৪৫)।
মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন ড্রেজার ব্যবসায়ী অহিদ হাওলাদার ও কামাল। এ সময় ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অহিদ ও কামালকে এলোপাতাড়ি কোপাতে থাকে নোবেল ও তার সহযোগীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অহিদ হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।
ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শহরের বটতলা এলাকার নোবেল বেপারী ও তার সঙ্গীরা এসে এ হামলা চালিয়েছে। ভিডিওতে আরো দেখা যায়, হামলাকারীদের পেছনে থাকা নোবেলের হাতে একটি দেশীয় রামদা ছিল।
আহত অহিদ হাওলাদারের স্ত্রী ফাতেমা আক্তার সুমা বলেন, মাদারীপুর শহরের কিছু কিশোরকে নিয়ে একটি গ্যাং তৈরি করেছে নোবেল। এই গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন অপরাধ করে নোবেল। এ কিশোর গ্যংয়ের সদস্যের নামে একাধিক মামলা রয়েছে।
আহত ড্রেজার ব্যবসায়ী কামাল সরদারের ভাই ইমরান সরদার বলেন, শহরের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কিশোর গ্যং। নেতাদের আশ্রয়ে থাকার কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না। আমার ভাইকে কেন কোপাল? আমি সন্ত্রাসীদের বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কামালকে ভর্তি রাখা হয়েছে। অহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বেশকয়েকটি চিহ্ন রয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে নোবেলসহ তার গ্রুপের লোকজন। তার পৌর শহরের বাসায় গিয়েও পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, আমি হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছি। মামলা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied