ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে গোডাউন সিলগালা


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৩:৩৫

চাঁদপুর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের দুটি গোডাউন সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের নির্দেশে গোডাউনগুলো সিলগালা করা হয়।

মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা ভিজিএফের দেড় টন চাল আত্মসাতের অভিযোগে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের খাদ্য সহায়তা চাল নির্দিষ্ট সময়ে বিতরণ বিলম্ব হওয়ায় আজকে ইউনিয়নের দুটি গোডাউনে বরাদ্দ ৫৩.৬৮০ মে. টন চালের মধ্যে দেড় টন কম পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি গোডাউন দুটি সিলগালা করার নির্দেশ দেন।

তিনি আরো বলেন, এই ইউনিয়নে নিবন্ধিত জেলার সংখ্যা ৭৩৮জন। বরাদ্দ এসেছে ৬৭১ জনের। বরাদ্দকৃত চাল দুই মাসের ৪০ কেজি করে ৮০কেজি করে প্রত্যেক জেলে পাবে।

জেলেদের চাল আত্মসাতের বিষয়ে বক্তব্যের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীর ইউনিয়ন পরিষদে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন