ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় তেল নিয়ে কারসাজি : ৬০০ লিটার জব্দ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২২ রাত ৮:৪১
মানিকগঞ্জের সাটুরিয়ায় ভোজ্য তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয়েছে ৬০০ লিটার তেল। পরে জব্দকৃত এসব তেল নায্যমুল্যে ভোক্তাদের নিকট বিক্রি করা হয়।
 
বুধবার (১৮ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ও দরগ্রাম বাজারে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
 
এবিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান, কিছু ব্যবসায়ীরা তেলের দাম কারসাজি, দোকানে তেল প্রদর্শণ না করে কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মুনাফায় তেল বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া ও দরগ্রাম বাজারে অভিচান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেজন্য তেলের মূল্যে কারসাজির অপরাধে সাটুরিয়া বাজারের বুদ্ধু সাহা স্টোর কে ৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এসময় দরগ্রামের অনিক স্টোরের মালিক বাসুদেব বসাকের বাসায় গিয়ে খাটের লেপ কাথার নিচ থেকে অবৈধ মজুদকৃত ৩৫০ লিটার বিভিন্ন ব্রান্ডের বোতলজাত তেল উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া ১০০ লিটার মজুদ রাখার অপরাধে অসীম স্টোরকে ১৫ হাজার এবং ১৫০লিটার তেল মজুদ রাখার অপরাধে সুধীর স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা ও আদায় করা হয়।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন