জাবিতে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ১৬ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন এবং ফি জমা দিতে পারবেন।
শিক্ষার্থীরা অনলাইনে মোবাইল ব্যাংকিং, বিকাশ অথবা রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। এ বছর এ, বি, সি এবং ই ইউনিটের ভর্তি ফর্মের মূল্য ৯০০ টাকা এবং ডি ইউনিটের ভর্তি ফর্ম মূল্য ৬০০ টাকা করা হয়েছে। ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এ বছরের ৩১ জুলাই থেকে ১১ আগস্ট।
গত শিক্ষাবর্ষের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ভর্তি পরীক্ষার অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://junivi-admission.org/ এ পাওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied