সাটুরিয়ায় সরকারী খাস পুকুরে পোনামাছ অবমুক্তকরণ
নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ' "বেশি বেশি মাছ চাষ করি মৎস্য অভাব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সরকারী খাস পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা'র সভাপতিত্বে বুধবার বেলা ৪ টার দিকে অবমুক্তকরণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
এসময় উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির সামনের পুকুর, বালিয়াটি বাজারের পশ্চিম ও দক্ষিনের দুটি পুকুর ও ডিসি পার্কের পুকুরসহ ৫টি পুকুরে বিভিন্ন প্রজাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাশার, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুর ইসলাম মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বালিয়াটি ইউনিয়ন ভূমি অফিস সুত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলা প্রশাসন ১৪২৮ সন পর্যন্ত বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি ও হাতকড়া মৌজায় মোট ৫ টি সরকারী খাস পুকুর ইজারা দেন। ইজারা মেয়াদ শেষ হওয়ার পর পূনরায় ৩ বছরের জন্য অনলাইনে দরপত্র আহবান করা হয়। কিন্তু যথা সময়ে দরপত্র না পাওয়ায় উহা খাস কালেকসন ও মাছ চাষের উদ্দেশ্যে সরকারী ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied