১৬০০ টন গম নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি
দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল। গতকাল বুধবার (১৮ মে) বিকেলে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির তিল্লারচর এলাকায় ডুবে যায়।
জানা গেছে, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।
সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন ঢাকা জানান, জাহাজটিতে ১২ জন স্টাফ ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন।
তিনি আরো জানান, গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির তিল্লারচর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে।
তিনি জানান, জাহাজটিতে নাবিল অটো ফ্লাওয়ার মিলের গম ছিল। এটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল।
জামান / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন