ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণ, ফাঁসির দাবিতে মানববন্ধন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১১:১৩

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষককে দ্রুত আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসী। বুধবার (১৮ মে) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়ার সুলতানা, সহকারী শিক্ষক মোসা. সেলিনা পারভিন, শেখ মো. সোহেল রানা, মো. হাবিবউল্লাহ প্রমুখ। বক্তরা ধর্ষক জাহিদ শেখকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ কেউ করতে সাহস না পায়।

মামলার বিবারণে জানা গেছে, গত সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির (১০) ও তার বান্ধবী চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) তাদের বাড়ির পাশে প্রতিবেশী চাচা ইতনা দক্ষিণপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে লম্পট জাহিদ শেখ (৬০) লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় ওই শিশুদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়। এ সময় পঞ্চম শ্রেণির ছাত্রীর চাচি তাদের চিৎকার শুনে এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর মা মিতা বেগম বাদী হয়ে ধর্ষক জাহিদ শেখকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১২,তাং-১৭/০৫/২২)।

গ্রামবাসী জানান, ধর্ষক লম্পট জাহিদ শেখ ৬-৭টি বিয়ে করেছে এবং ৪টি স্ত্রী তার ঘরে আছে।

ধর্ষক লম্পট জাহিদ শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষক জাহিদ শেখকে আটকের চেষ্টা চলছে ৷

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন