ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

দরিদ্র পরিবারকে ভিটে-বাড়ি থেকে উচ্ছেদ

বোয়ালমারীতে কলেজ প্রতিষ্ঠার নামে অন্যের জমি দখলের চেষ্টা সাবেক প্রকৌশলীর


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১১:২৯

ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক এক প্রকৌশলীর বিরুদ্ধে একটি দরিদ্র পরিবারকে ভিটে-বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ  পাওয়া গেছে। জমি দখলের উদ্দেশ্যে সম্প্রতি উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের দরিদ্র কৃষক মো. বাকা মোল্লাকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করেন প্রভাবশালী প্রতিবেশী সাবেক ইঞ্জিনিয়ার ভূমিলোভী শফিউদ্দিন আহমেদ।

এ লক্ষ্যে বাকা মোল্লার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালিয়ে বসতঘরসহ সবকিছু গুঁড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পাশাপাশি আদালতেও মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে ২৭ শতক জমি প্রাপ্ত হয়ে সেখানে ঘর তুলে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন বাকা মোল্লা। কিছুদিন আগে ওই জমিটুকুর ওপর বদ নজর পড়ে গ্রামের বিত্তশালী সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী শফিউদ্দিন আহমেদের। তিনি কলেজ বানানোর নাম করে প্রথমে জমিটুকু বিনিময় করার প্রস্তাব দেন। বাকা মোল্লা এতে রাজি না হলে দেয়া হয় বিক্রির প্রস্তাব। কিন্তু বাসযোগ্য আর কোনো জমি না থাকায় বাকা মোল্লা ওই প্রস্তাব এড়িয়ে গেলে শফিউদ্দিন গায়ের জোরে ও কৌশলে জমি দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় জমির অপর এক শকিককে হাত করে সম্প্রতি জমিটি দখলের অভিযানে নামেন শফিউদ্দিন। এ লক্ষ্যে অর্ধশতাধিক লোক ভাড়া করে বাকা মোল্লার বাড়িতে হামলা চালান তিনি।

হামলাকারীরা লোহার রড, শাবল, কুড়াল ইত্যাদি দেশীয় নানা অস্ত্রশস্ত্র নিয়ে বাকার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালিয়ে বসতঘর, রান্নাঘরসহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ  গুঁড়িয়ে দেয়। ভাংচুরকৃত কিছু জিনিসপত্র ছুড়ে ফেলে হয় আশপাশের পাটক্ষেতে। এক পর্যায়ে পোতা থেকে দোচালা টিনশেড ঘর তুলে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাকার স্ত্রী ফরিদা বেগম, ভাবি চায়না বেগম বাধা দিলে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

ফরিদা বেগম আবেগতাড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, দুদিন আগেও আমার ঘর-বাড়ি, সংসার সবই ছিল। কিন্তু ইঞ্জিনিয়ার শফির লোভের শিকার হয়ে আজ আমি সব হারিয়ে উদ্বাস্তু। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমাকে বেঁধে রেখে চোখের সামনে সব গুঁড়িয়ে দেয়া হলো। এই অবিচার কেউ সহ্য করবে না। ওই জমি আমার শ্বশুরের। দীর্ঘদিন আমরাই ভোগদখলে আছি। যাদের দাতা সাজিয়ে শফিউদ্দিন দলিল বানিয়েছে তাদের কোনো অংশ ওই জমিতে নেই। এটা জবরদখলের কৌশলমাত্র।

এ ব্যাপারে জানতে চাইলে গ্রামের সাবেক মেম্বার আবু সাঈদ বলেন, বাকা-শফিউদ্দীন পরস্পর একই গোষ্ঠীভুক্ত লোকজন। পৈত্রিক জমিজমা বহু আগে থেকেই তারা ভাগবণ্টন করে আলাদা-আলাদাভাবে ভোগদখল করে আসছেন।

জমিটি দীর্ঘদিন বাকা মোল্লার দখলে থাকার কথা স্বীকার করে তিনি বলেন, জমিজমা নিয়ে ওই পরিবারে দ্বন্দ্ব-ফ্যাসাদের কথা ইতিপূর্বে কখনো শুনিনি। ইদানীং কারো অতিলোভের কারণে নতুন ঝামেলার সৃষ্টি হয়েছে। উচ্ছেদ ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি কৌশলে সাংবাদিকদের এড়িয়ে যান।

বাকার বাড়িতে হামলা ও উচ্ছেদ বিষয়ে শফিউদ্দীন আহমেদকে প্রশ্ন করা হলে তিনি কৌশলে মূল প্রসঙ্গ এড়িয়ে বলেন, এলাকার মানুষের স্বার্থে গ্রামে একটা কলেজ প্রতিষ্ঠা করছি। একাজেতো সবারই এগিয়ে আসা উচিত।    আপনাদের যারা ডেকে এনেছে তারা তো গ্রামের ভালো চায় না। আপনাদের যা ইচ্ছা তাই করুন।

জামান / জামান

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি