ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে কবরাস্থানের আম গাছ থেকে চা শ্রমিকের অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ৪:১৫
সরকারি মালিকানাধীন মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের কবরস্থানের আম গাছ থেকে অর্জুন মহালী (২৫) নামে এক চা শ্রমিকের অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) দুপুরে আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।
 
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে পাত্রখোলা চা বাগান কবরস্থানের আম গাছে অর্জুন মহালীর অর্ধ ঝুলন্ত লাশ দেখে বাগানের ব্যবস্থাপককে খবর দেয়া হয়। পরে ঘটনাটি কমলগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের হাতে রক্তের দাগ ছিল। পাশে পড়ে রয়েছে একটি পলিথিনের ব্যাগের ভেতর চানাচুর, মুড়ি ও বিড়ি। চা শ্রমিক অর্জুনের দেহটি আম গাছে ঝুলে থাকলেও হাঁটু পর্যন্ত ছিল মাটির স্পর্শে। এতে ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়রা মনে করছেন।
 
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা