কমেছে বশেমুরবিপ্রবির বাজেট
তিন অর্থবছরে ক্রমশ হ্রাস পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইউজিসি কর্তৃক প্রদত্ত বাজেট।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ইউজিসি কর্তৃক অনুমোদিত বাজেট ছিল ৫৪ কোটি ২ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে বাজেট ছিল ৫১ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে বাজেট অনুমোদন দেয়া হয়েছে ৫০ কোটি ৪৫ লাখ টাকা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, একটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর পর প্রথম কয়েক বছরে তাদের ল্যাব নির্মাণ, পরিবহনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতে অধিক বাজেট প্রয়োজন হয়। পরবর্তীতে ল্যাব নির্মাণ এবং পরিবহন ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ না থাকায় বাজেট হ্রাস পায়। এছাড়া পূর্বে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বেতনের জন্য অর্থ প্রদান করা হতো কিন্তু বর্তমানে এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হওয়ায় এ খাতে অর্থ দেয়া হচ্ছে না। এসব কারণেই মূলত বাজেট হ্রাস পেয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ইউজিসি থেকে এখনো আমাদের বাজেটের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তাছাড়া এই বাজেট পরবর্তীতে রিভাইজড হবে। আমরা ইউজিসিকে বারবারই বলেছি, যে বাজেট আমাদের প্রদান করা হয় তা আমাদের প্রয়োজনের তুলনায় কম এবং তারা যেন বাজেট বৃদ্ধি করে।
প্রসঙ্গত, ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied