প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আতোয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আতোয়ার রহমান উপজেলার সতিরজান গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে। আদেশের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে ২০০২ সালের মনোয়ারা বেগম (৩৫) ও আতোয়ার রহমানের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ১৪ বছর ও ৭ বছরের দুটি কন্যাসন্তানও আছে। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে মনোয়ারাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখে আতোয়ার।
পরদিন ৭ জানুয়ারি মৃত মনোয়ারা বেগমের বড় ভাই মছির উদ্দিন বাদী হয়ে আতোয়ারকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য আতোয়ার তার স্ত্রীকে হত্য করে। আতোয়ার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে। আদালত আজ তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied