বাংলাদেশের বর্তমান গবেষণা পরিস্থিতি থেকে উত্তরণের উপায়
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে কাজ করছে ‘গবেষক হতে চাই’ নামক এক উন্মুক্ত প্লাটফর্ম, যা বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তের তরুণ গবেষকদের পথ দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নতুন জ্ঞান সৃষ্টির স্থান হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্লাটফর্মটির সূচনাকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও তরুণ গবেষক মো. ছাবির হোসাইন।
টেকসই উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম বৃদ্ধি করাই এই প্লাটফর্মের মুখ্য উদ্দেশ্য। প্লাটফর্মটি তার মুখ্য উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি, অভিজ্ঞ গবেষক তৈরি, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষায় (মাস্টার্স ও পিএইচডি) অনুপ্রেরণা প্রদানসহ নানাবিধ কাজ করে যাচ্ছে।
প্লাটফর্মটি সমসাময়িক প্রযোজনীয় বিষয়গুলোর ওপর আলোচনা ও ওয়েবিনার আয়োজন করে থাকে। ‘গবেষক হতে চাই’-এর প্রথম বর্ষপূতি উপলক্ষে গত বুধবার বাংলাদেশের গবেষণার বর্তমান অবস্থা ও তা থেকে উত্তোরণের সম্ভাব্য উপায় শীর্ষক আলোচনার আয়োজন করে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোহাম্মদ সামশুর আরেফিন (চুয়েট)। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সাইফুদ্দিন শাহ, ভাইস চ্যান্সেলর ফেনী ইউনিভার্সিটি, অধ্যাপক সাইদুর রহমান, (সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়া) ভার্জিনিয়া টেক, আমেরিকা এবং ওসাকা ইউনিভার্সিটি জাপান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আতিকুর রহমান আহাদ। আলোচনাটি পরিচালনা করেন মো. ছাবির হোসাইন।
এই অলোচনায় দিকনির্দেশনামূলক কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো গবেষণায় এগিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর