আছমত আলী খান স্টেডিয়াম ড্রেন ও রাস্তার কাজের শুভ উদ্ধোধন
মাদারীপুর পৌরসভা কর্তৃক ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে শহরের আছমত আলী খান স্টেডিয়াম সড়কে আরসিসি ড্রেন ও আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. রহিমা খাতুন। উক্ত সড়কের আরসিসি ড্রেন ও রাস্তার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান কালু খান। আরো ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর,রাজনৈতিক ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময়ে পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ বলেন, দীর্ঘদিন যাবত ক্ষতিগ্রস্থ এই সড়কটির ভগ্নদশা ও জলাবদ্ধতার কারণে স্থানীয় নাগরিক ও জেলার ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ব্যাক্তিবর্গের যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। ড্রেনসহ এই সড়কটি নির্মিত হলে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক ক্ষেত্রসমূহে প্রবেশগম্যতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied