চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন
চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ । ১৯ মে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,কৃষি নির্ভর অর্থনীতিতে আমরা যদি কৃষকদের সহযোগিতা না করি। তাদের উৎপাদনের প্রক্রিয়ায় আমাদের প্রশাসনিক সহযোগিতা না থাকে তাহলে আমাদের জমির যে উপযুক্ত ব্যবহার সেটা সঠিকভাবে করতে পারবনা। আমাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে ঘরে তুলতে পারবনা। এ জন্য সরকার কৃষকদেরকে সার্বিকভাবে সহায়তা করে। বাজারে অনেক সময় কৃষক তার পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে না। যে কারণে সরকার কৃষকের উৎপাদিত ধান ও চাল সঠিক মূল্যে বিক্রি করার ব্যবস্থা করে। যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.শাহ জামাল, জেলা খাদ্য গুদামের ম্যানেজার রবিন্দ্র লাল চাকমা,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিন,এনএসআই উপপরিচালক মো. মেহেদী হাসান,নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,কৃষক প্রতিনিধি কাউন্সিলর মো. আলমগীর গাজী প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস