ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খুনের বিচার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৯-৫-২০২২ বিকাল ৫:৪১

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে কলেজ গেট এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় অংশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে  বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চন্দনাইশ থানা পুলিশ। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে মারামারিতে জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন জাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র। একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আরও দুজন। এসময় বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নেতা জাহেদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা আরো বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি ৷ তাদের আশ্বস্ত করছি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন