ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ১৬৩০ কেজি ভেজাল গুড় জব্দ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ১২:১০
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকা থেকে ১ হাজার ৬৩০ কেজি ভেজাল আখের গুড় জব্দ করেছে থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ও সন্ধ্যায় পৃথক বিশেষ অভিযানে বাঘা থানার পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া ও আড়ানী পূর্বপাড়া এলাকার দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৩০ কেজি আখের ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ (চিনি, পাথরের চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান) জব্দ করে পুলিশ।
 
থানা সূত্রে জানা গেছে, আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া সামসুলের কারখানায় অভিযান পরিচালনা করেন ওসি (তদন্ত) মুহা. আব্দুল করিম, এসআই কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। এ সময় ভেজাল ১ হাজার কেজি গুড় জব্দ করা হয়। পরে আড়ানী পূর্বপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযানে এসআই সেলিম আল মামুনের নেতৃত্বে এসআই তৈয়ব আলী, এসআই আ. মালেকসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৬৩০ কেজি ভেজাল গুড় জব্দ করে।
 
এ বিষয়েপলাতক আসামি পেয়াদাপাড়ার সামসুল প্রাং ও আড়ানী পূর্বপাড়ার মো. সাহারের ছেলে মো. পলাশ (৪০)-এর বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু করা হয়।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের খেজুর ও আখের গুড়ের নামে ভেজাল গুড় তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বাঘা থানায় ভেজাল গুড় জব্দকরণ সংক্রান্তে প্রথক দুটি মামলা দায়ের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ মজুদদার ও ভেজাল গুড় তৈরির সাথে জড়িতদের বিরুদ্ধে বাঘা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা