তানোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাজশাহীর তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় তানোর পৌরসভা একাদশ কামারগাঁ ইউপি একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) তানোর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
তিনি বলেন, দেশকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরাদ, তাানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, তানোর থানার কোচ আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, তানোর উপজেলার ২টি পৌরসভাসহ ৭টি ইউনিয়ন পরিষদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে তানোর পৌরসভা একাদশ চাম্পিয়ন হয়।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত