আনোয়ারায় কবিরাজি চিকিৎসা নিতে আসা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার বটতলী হলুদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহিম বটতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হলিদারপাড়ার হারুন মেম্বারের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম নারী অসুস্থ থাকায় কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্ত আব্দুর রহিমের মাধ্যমে গত শুক্রবার বটতলী ইউনিয়নের পশ্চিম বটতলী তুলাতলী এলাকার উত্তম কবিরাজের কাছে চিকিৎসা করতে যান। এর কয়েক দিন পর রাত ১১টায় আবারো কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্ত আব্দুর রহিমের ডাকে সাড়া দিয়ে ভিকটিমের ননদ ও ভিকটিম আনোয়ারা উপজেলার বটতলী হলুদিয়াপাড়াস্থ চিতাখলায় যান। সেখান থেকে আব্দুর রহিম তাদের এক ব্রিকস ফিন্ডের দক্ষিণ-পূর্ব পাশে সেচ পাম্পে নিয়ে রাত ৩টার দিকে আব্দুর রহিমসহ আগে থেকে ওতপেতে থাকা ৫ জন মিলে দলবেঁধে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।
ঘটনার পরপরই ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলী হলুদিয়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ।
ভিকটিম রহিমা (ছদ্মনাম) লক্ষ্মীপুরের কমলনগর থানার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকার ভাড়া বাসায় বসবাস করছেন। তার স্বামী সাগরে মাছ ধরার কাজ করেন। ভিকটিমের ননদ মইজ্জারটেক এলাকায় ভাড়া থাকেন বলে জানা যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আনোয়ারা থানায় মামলা রুজু শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied