ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নির্বাচনের আগেই ইলেকট্রনিক ভোটিং মেশিন পরীক্ষা করা হবে : ইসি মো. আলমগীর


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-৫-২০২২ বিকাল ৫:২২
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, সংসদ নির্বাচনের আগেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ভালোভাবে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা হবে। ইভিএম পরীক্ষার জন্য জুনের মধ্যেই বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন। শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
 
এ সময় আলমগীর হোসেন জানান, রাজনৈতিক দলগুলোর সামনেই ইভিএমের এই পরীক্ষা-নিরীক্ষার কাজ করা হবে। বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেয়া হবে এই মেশিন সংসদ নির্বাচনে ব্যবহার হবে কি-না।
 
তিনি জানান, এই মুহূর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে তাদের। তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এ সংখ্যা বাড়ানো হতে পারে।
 
তিনি আরো জানান, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে। 
 
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন