ধামরাইয়ে মারামারি থামাতে এসে যুবকের মৃত্যু
ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নে মাটি ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ী মতিন ও জাকারিয়া গ্রুপের মধ্যে মরামারির ঘটনা ঘটে। ওই মারামারি থামাতে এসে ফরহাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ মে) রাতে উপজেলার গাংগুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন ধামরাইয়ের অর্জুনালাই গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি ভেকু মেশিন ভাড়া দেয়ার ব্যবসা করতেন। আটক মো. জাকারিয়া অর্জুনালাই গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের জাকারিয়া ও মতিনের মধ্যে মাটি ব্যবসা নিয়ে বেশ কয়েক দিন ধরে শত্রুতা চলে আসছিল। এর জেরে গতকাল রাত ৮টার দিকে গাংগুটিয়া বাজারে জাকারিয়া ও মতিন গ্রুপের মধ্যে মারামারি হয়। এ সময় ফরহাদ হোসেন মারামারি থামাতে গেলে মাথায় ও বুকে আঘাত পান। পরে স্থানীয়রা ফরহাদকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাবাসী জাকারিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, জাকারিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ