ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

তানোরে পাকা রাস্তা নষ্ট করে মাটি বাণিজ্যে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১২:২৫
রাজশাহীর তনোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে এক মাস আগে পাকা হওয়া রাস্তা নষ্ট করে মাটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। তানোরের কামারগাঁ ইউপির মাদারিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেও রাস্তা রক্ষা ও মাটি বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না।
 
গানা গেছে, মাদারিপুর গ্রামের বাসিন্দা বিএনপি মতাদর্শী স্কুল শিক্ষক মাজেদ আলী পেশীশক্তি প্রদর্শন ও নিয়মনীতি উপেক্ষা করে পুকুর পুনঃখনন এবং প্রতি গাড়ি মাটি ৮০০ টাকা দামে বিক্রি করছেন। অবৈধ ট্রাক্টরে করে এসব মাটি বিভিন্ন এলাকায় পরিবহন করতে গিয়ে এলাকার পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে।
 
সরেজমিন দেখা গেছে, এলাকার বিভিন্ন পাকা রাস্তায় মাটি পড়ে চরম ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। এমনকি কদিন আগে বৃষ্টি হওয়ায় ওই রাস্তায় ছোট কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। অবৈধ ট্রাক্টর ও এস্কেভেটর (ভেকু) মেশিনের বিকট শব্দের সঙ্গে ধুলবালিতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে গ্রামবাসী এসবের প্রতিবাদে মাটি পরিবহনে বাধা দিলে বুলেটের নেতৃত্বে রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এতে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবৈধ মাটি পরিবহন বন্ধ করা না হলে সেখানে যে কোনো সময় খুন-জখমের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী শঙ্কিত হয়ে পড়েছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, রাতে পুকুর খননের সময় পুরাতন বন্দুকসদৃশ বস্তু ও মূর্তি পাওয়া গেছে। তবে তারা কাউকে সেটা দেখতে দেয়নি। পুকুরপাড়ে রীতিমতো পাহারা বসিয়ে পেশীশক্তি প্রদর্শন করে মাটি বাণিজ্য করা হচ্ছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন-পুরাতন পুকুর খনন বা পুনঃখনন করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং কোনো অবস্থাতেই মাটি বাইরে বিক্রি করা যাবে না- এমন বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাজেদ এসব নিয়মনীতি উপেক্ষা করেই মাটি বাণিজ্য করছেন।
 
স্থানীয় ইউপি সদস্য বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। যেভাবে পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে, তাতে মনে হচ্ছে এসব দেখার কেউ নেই। তাদের কিছু বলতে গেলেই প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তাদের কাছে আমরা অসহায়।
 
এ বিষয়ে জানতে চাইলে মাজেদ আলী সকালের সময়কে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমার পুকুর আমি পুনঃখনন করছি। বন্দুকসদৃশ বস্তু ও মূর্তি পাওয়ার ঘটনা নিছক গুজব।
 
তিনি আরো বলেন, মাটি বাইরে না দিলে এত মাটি আমি কী করব? আর রাস্তা নষ্ট হলে সরকার দেখবে। এটা নিয়ে গ্রামবাসীর অভিযোগ করার কিছু নেই।
 
ট্রাক্টরচালক বুলেট বলেন, মালকড়ি খরচ করে প্রশাসনের অনুমতি নিয়েই পুকুরের মাটি বাইরে দেয়া হচ্ছে এবং ইউপি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন। তাই কেউ বাধা দিতে এলে তাকে এখানে মাটির নিচে পুঁতে দেয়া হবে, সে ক্ষমতা নিয়ে তারা কাজ করছেন।
 
এ বিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ সকালের সময়কে বলেন, তিনি কোনো অনুমতি দেননি। তবে তারা প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর পুনঃখনন করছেন বলে শুনেছেন।

এমএসএম / জামান

মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু