তানোরে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪
রাজশাহীর তানোরে চৌলাই মদ, হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- ২৪ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের হক সাহেবের ছেলে বিপ্লব ফকির (৩৫), তার স্ত্রী জেসমিন বেগম (৩৫) েএবং গোল্লাপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল মান্নান (৩৮)।
গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ ঠাকুর পুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদে গ্রেপ্তার করেন।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিল্লী গ্রামে অভিযান চালিয়ে বিল্লী আদিবাসীপাড়ার সাহেব হেমরমের স্ত্রী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রিতা সরেনকে (৪০) ১২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃতরা রাজশাহী ও তানোর থানার তালিকাভুক্ত মাদক লিস্টের আসামি। এ ঘটনায় তানোর থানায় পৃথক মাদক মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied