ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় ছাত্রলীগ নেতা সোহাগ ৫০ বিঘা ফসলি জমিতে পুকুর খননের উৎসবে মেতেছেন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ২:৪৫

রাজশাহীর বাঘা উপজেলায় পুকুর খননের উৎসবে মেতে উঠেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। দিনে কিংবা রাতে থেমে নেই তার পুকুর খননের কাজ। সমতল ৫০ বিঘা কৃষিজমিতে প্রায় ৭টি পুকুর খনন করা হচ্ছে। এরমধ্যে শেষ হয়েছে ৫টি। তার এই কাজ দেখভাল করেন উঠতি বয়সের কিছু যুবক।

স্থানীয়রা জানান, বাঘা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ এই পুকুর খননের মূল হোতা। দলীয় ক্ষমতার অপব্যবহার করে পুকুর খনন উৎসবে মতে উঠেছেন এই নেতা। যাদের জমির পাশে পুকুর খনন করা হচ্ছে, তারাও নিরুপায় হয়ে তাদের কৃষিজমি গুলো এই নেতার কাছে লিজ দিতে বাধ্য হচ্ছেন। এছাড়াও জমির অনেক মালিক বিনা অর্থায়নে পুকুর খননের লালসায় মাটি কাটতে দিচ্ছেন। এর ফলে মাটি বিক্রি করে লাভবান হচ্ছেন ওই নেতা। স্পষ্টভাষায় বলতে হয়- জমি আপনার, মাটি নেব আমি। এতে সমতল কৃষিজমির মাটি কাটলেই হয়ে যাচ্ছে পুকুর। আর সেই মাটি বিক্রি করে ওই ছাত্রলীগ নেতা আয় করছেন লাখ লাখ টাকা। প্রশাসনের নজরদারি এড়াতে দিনের চেয়ে রাতেই চলছে পুকুর খননের কাজ। শুধু তিনিই নন, উপজেলার বিভিন্ন স্থানেও থেমে নেই পুকুর খননের কাজ।

এদিকে, পুকুর খননের মাটি বিক্রির পর তা নেয়া হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে এসব মাটি পরিবহনের ফলে নষ্ট হচ্ছে চলাচলের রাস্তাগুলো। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। মাটি পরিবহনের যান চালকদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর কোনো বৈধ কাগজপত্র নেই। এতে ঘটছে দুর্ঘটনা। এই নৈরাজ্য চলতে থাকলে চাষবাদের জন্য কৃষিজমির সংকট হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অপরদিকে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্রাক্টর মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি গাড়ির মাটি বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকায়। এদের একজন আলমগীর হোসেন জানান,তারা মাটি কেনে বিক্রি করেন। এতে তাদেও কিছুটা লাভ হয়। তবে বেশিলভাগ লাভ ভোগ করেন,যাদের কাছ থেকে মাটি কিনে নেন। এসব মাটি কাটা হয় এসকোভেটর মেশিনে। ঘন্টা চুক্তিতে তারা মাটি কেটে দেওয়ার কাজ করেন।

বলিহার গ্রামের রিংকু বলেন এই পুকুর গুলো সব সোহাগ কাটছে।কয়েক মাস আগেও এই জমিতে ধান হতো। পাশের টাতে অনেক বড়বড় আম গাছ ছিল। কিন্তু এখন সে গুলো কেটে পুকুর কাটছেন। এতে এই দিকের জমিতে বর্ষার সময় পানি বেরুবে না তখন হাজার বিঘা জমি পানিতে ডুবে যাবে।

পুকুর খনন জমির মালিক শ্রী ছোটন বলেন আমাদের জমিতেও আম গাছ ছিলো কিন্তু আম ভালো হতোনা। তাই পুকুর কাটতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখি হয়। পরে সোহাগ এর কাছে ১০ বছরের জন্য, লিজ দিই। সে এই থানার ছাত্রলীগ সভাপতি। তাই তাকে কেউ কিছু বলেনি। সে পুকুর কেটেছে এর বেশি বলতে পারবোনা বলে ফোন কেটে দেন। বলিহার গ্রামের শ্রী দিলিপ ও সুমন জানান,তারাও তাদের জমি লিজ দিয়েছেন। সেই জমিতে পুকুর খনন করা হয়েছে।

এবিষয়ে অনেকেই প্রতিবেদককে জানিয়েছেন, যারা দেখভাল করবেন,তাদের সাথে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট যোগাযোগ ব্যতি রেখে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এভাবে কাজ চলতে পারেনা। তাদের ভাষায় সিন্ডিকেট চলমান রয়েছে। যার ফলে ভয়ে,অনেকেই প্রতিবাদ করতে চাননা।

স্থানীয় কৃষিবিদদের অভিমত, পুকুর একটি কৃষি কিন্ত একটির জন্য অন্যটির ক্ষতি হোক এটা কাম্য নয়। মাছে ভাতে বাঙ্গালি এই প্রবাদ নিয়ে মৎস্য চাষে এই দেশ বিশ্বে দ্বিতীয়। কিন্তু এক শ্রেনী অসাধু ব্যবসায়ীরা আবাদী জমি নষ্ট করে পুকুর খননে মেতে উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে এর প্রতিরোধ করা সম্ভব।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রাতভর রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলে, ট্রাক্টরের বিকট শব্দে ঠিকভাবে পড়ালেখা করতে পারি না। মাটি খেকোদের কারণে আমার মা বাবা সারাদিন খাটাখাটনি করে রাতে একটু শান্তিতে ঘুমাবে, সে উপায় নেই।বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা বলেন, মাঝে মধ্যে প্রশাসনের দু’একটি অভিযান চললেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমিতে পুকুর খনন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ জানান, আমি এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষের ব্যবসা করি। অনেক সময় লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করি। তবে যে পুকুরগুলো সংস্কার করার মতো, শুধু সেই পুকুরগুলো লিজ নিয়ে খনন করি। কোন আবাদী জমি লিজ নিয়ে পুকুর খনন করি নাই। আপনি কিছু মনে করলে করেন আমার যায় আসে না,আমার কিছুই করার নেই।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি, সাকিবুল ইসলাম রানা বলেন, ছাত্রলীগের কোন নেতা কিংবা কর্মী পদ পদবি ব্যবহার করে অবৈধ কোন কর্মকান্ডে জড়িত থাকে, সেটা প্রমানিত হলে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা বলেন, কৃষি জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে ভূমি আইন অপেক্ষা করে খনন করা হচ্ছে এমন খবর পেলে অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে পুকুর খনন করা ব্যক্তির জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, অবৈধ্য পুকুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

এমএসএম / জামান

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল

গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

হাতিয়ায় মেঘনার আগ্রাসনে এবার হুমকির মুখে পূর্বপুরুষের কবরস্থান: চরম উদ্বেগ

রায়গঞ্জে পা হারানো লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার

পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান