ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে শিলা বৃস্টির আশংখ্যায় আধাঁপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ২:৪৬
 রাজশাহীর তানোরে শিলা বৃষ্টির আশংখ্যায় আধাঁপাকা বোরো ধান কেটে নিচ্ছেন প্রান্তিক ও দরিদ্র কৃষকরা। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টি হওয়ায় তানোরের কৃষকরা তাদের আধাঁপাকা ধান কাটতে শুরু করেছেন। আজ তানোর বিলকুমারী বিলের  গ্রাম তালন্দ, গোকুল, ধানতৈড়, কামারগাঁসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওইসব গ্রামের নিচু জমির ধান গুলো আধাঁ পাকা অবস্থায় ঝড়ে জমির৷ সাথে শুইয়ে পড়েছে। 
 
একদিকে নিচু জমি হওয়ায় বিলের পানি বৃদ্ধি পেলে ডুবে যাওয়ায় শংখ্যা অন্যদিকে শিলা বৃষ্টির আশংখ্যায় কৃষকরা দল বেধেঁ জমির ওই আধাঁপাকা ধান গুলো কেটে নিচ্ছেন। কৃষকরা বলছেন, যেকোন সময় শিলা বৃষ্টি হলে জমির ধানগুলো পুরোটাই নষ্ট হযে যেতে পারে। এছাড়াও বিলের পানি বৃদ্ধি পেলে ধান গুলো ডুবে যেতে পারে তাই যেটুকু পেকেছে তাতেই পুষিয়ে যাবে বলেও জানান কৃষকরা। 
 
কৃষকরা আরো বলছেন, গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে জমির ধান গুলো জমি দাড়িয়ে না থেকে সুইয়ে পড়েছে, সুইয়ে পড়া ধান এখনি না কাটলে ক্ষতির সম্বাবনা রয়েছে তাই তারা বাধ্য হয়েই আধাঁপাকা ধান কেটে নিচ্ছেন। তানোর উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা গেছে, আধাঁপাকা ধান কেটে নিলে কৃষকদের তেমন কোনো ক্ষতি হবে না বরং শিলা বৃষ্টি ও বিলের পানি বৃদ্ধি পেলে ধান ডুবে কৃসকরা বেশী ক্ষতিগ্রস্থ হবেন। 
 
আধাপাকা ধান কেটে নিলেও ফলনের খুব একটা প্রভাব পড়বেনা বলেও জানান কৃষি অফিসের কর্মকর্তারা। সব মিলিয়ে বিল কুমারী বিলের জমির ধানগুলো ঘরে তুলতে কৃষকরা ব্যস্থ সময় পার করছেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন