ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

স্বপ্নের ফসল পচে নষ্ট দুশ্চিন্তায় কৃষক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ৪:২৪
দুর্যোগপূর্ণ আবহাওয়া আর শ্রমিক সংকটে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন ফুলছড়ি উপজেলার বোরো চাষিরা। একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে দেখা দিয়েছে ধান কাটা-মাড়াইয়ে শ্রমিক সংকট।এ অবস্থায় পাকা ধান ঘরে তুলতে না পারায় চোখের সামনেই পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল।
 
সরেজমিনে ফুলছড়ি উপজেলার উদাখালি,উড়িয়া, গজারিয়া  এবং কঞ্চিপাড়াসহ উপজেলার কয়েকটি ইউনিয়  গিয়ে দেখা যায়, চারিদিকে থৈ থৈ পানি। কোথাও আবার হাঁটু পানি। এরইমধ্যে ধান কাটছেন কৃষকরা। মাঠভরা পাকা ধান পড়ে আছে পানির নিচে। গেল কয়েকদিনের টানা বৃষ্টি, মেঘলা আকাশ, আর শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। ঝড়ো বাতাসে পাকা, আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে, অধিকাংশ এলাকার সব ধান ডুবে গেছে। রোদ না থাকার ফলে চিটা ধরে ধান নষ্ট হচ্ছে। 
 
কৃষক শরিফ উদ্দিন বলেন, চিন্তা করচ্যি, আগামীবার থাকি আর দিয়ে বাড়িতে আনতে ৫শ টাকা খরচ হয়েছে। এরপর মাড়াই বাবদ খরচ হয়েছে ৭শ' টাকা। তিনি আরো বলেন, এই ২৮ শতক জমি তৈরি করতে প্রথমে হাল ও পানি বাবদ খরচ হয় ৫শ' টাকা। এরপর ৩ কেজি ধানের বীজ বাবদ ৭৫০ টাকা, রোপণ বাবদ ২ হাজার ২শ' টাকা, পানি সেচ বাবদ ২১শ' টাকা, ফসল নিড়ানি বাবদ ১ হাজার টাকা এবং সার ও কীটনাশক বাবদ খরচ হয়েছে ১৫শ' টাকা। মোট খরচ বিঘায় ১২ হাজার ৭৫০ টাকা। ধান আসবে আনুমানিক ১৫ মণ। ২৮ জাতের এই ধানের বর্তমান মূলা মণপ্রতি ৭শ' টাকা হলে ১৫ মণ ধানের দাম হয় ১০৫০০টাকা 
 
ফুলছড়ি উপজেলার উদাখালি ইউপির দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা ও কৃষক আব্দুল মিয়া বলেন, আকাশত মেঘ দেখলেই, খালি আল্লাহ আল্লাহ করি। কয়েকদিনের ঝরিতে (বৃষ্টি) ক্ষ্যাতত পানি জমি গেছে। এক মণ ধান ব্যাচি একটা কামলা (শ্রমিক)  পাওয়া যায় না। মুই আর ধানই আবাদ করবেনম বাবা। 
 
হরিপুর  গ্রামের বাবর আলীর ১০ বছরের শিশু সন্তান রিয়াজ কাঁধে তুলে নিয়েছে ধান কাটা মাড়াইয়ের কাজ। এ প্রতিবেদককে রিয়াজ জানায়, বাবা অসুস্থ। অনেক কষ্টে দুইজন শ্রমিক পেয়েছি। তাই বাধ্য হয়ে তাদের সঙ্গে আমিও ধান কাটার কাজ করছি।
 
পুর্ব ছালুয়া গ্রামের বৃদ্ধ আমিনুল  ও তার মেয়ে নাসিমা আক্তার ধান কেটে পানিতে ভাসিয়ে নিয়ে আসছেন। অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে তারা বলেন, দুই দিন ধরে কামলা (শ্রমিক) খুঁজেছি। পাইনি। যদিও পাওয়া যায়, তাও আবার মজুরি ৭০০ টাকা চায়। বৃষ্টির পানিতে পাকা ধান ডুবে গেছে। নিরুপায় হয়ে মা-মেয়ে মিলে ধান কেটে নিয়ে যাচ্ছি। পেট তো বাঁচাতে হবে তাই না? সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া গ্রামের কৃষক এনামুল হক বলেন, ২৮ শতক জমির ধান ৩৫শ' টাকা দিয়ে কেটে নিয়েছি। সেই ধান ট্রাক্টর হওয়ার শঙ্কা প্রকাশ করেন কয়েকজন কৃষক।
 
চলতি বোরো মৌসুমে ফুলছড়ি উপজেলায় ৬০০ হাজার ৭০০হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১ হাজার ৪৫১ টন। তবে ফসল তলিয়ে যাওয়ার কারণে কিছু ফসল নষ্ট হলেও সার্বিক ফলন ভালো হয়েছে। বলে জানিয়েছে কৃষি অফিস।
 
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিন্টু মিয়া বলেন, মাঠের ৭৫ শতাংশ ধান পেকে গেছে। ৭০ শতাংশ জমির ধান কাটা প্রায় শেষ। প্রাকৃতিক দুর্যোগে অনেক জায়গায় পাকা ধান ডুবে গেছে। আমরা সেগুলো হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছি।

এমএসএম / এমএসএম

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি