চট্টগ্রামে বিদেশি অস্ত্র নিয়ে সন্ত্রাসী এয়াকুবসহ গ্রেফতার ৩
চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় কবরস্থানের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারী এয়াকুব ও ওসমানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের মিরসরাই ও ঢাকার পল্টন থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গত ১১ জুন বাকলিয়া থানার কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটখোলা রোডে বড় মৌলভীবাড়ির পারিবারিক কবরস্থানে সাইনবোর্ড লাগাতে যায়। এ সময় স্থানীয় ইয়াকুব, ওসমান গং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিমের পরিবারের ওপর আক্রমন করে। সংঘর্ষ চলাকালে আসামিরা বিদেশি অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এতে চারজন গুলিবিদ্ধ এবং ৯ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) ঘটনার মূল হোতা মো. এয়াকুবকে (৫০) মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ভূমিদস্যু মো. ওসমান আলী (৩৫) ও মো. মাসুদ আলমকে (৩৬) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। হামলার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র আব্দুল লতিফ হাটখোলা চাঁন্দগাজী রোডের শেষ মাথা খালের দক্ষিণ পাশে লুকিয়ে রেখেছে বলে পুলিশকে জানায়। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই