ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হেরোইন সেবনকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-৫-২০২২ দুপুর ১২:৪৫

হেরোইন সেবনকালে রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ মে) সন্ধ্যায় তানোর পৌরসভার মাসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, ওই বাড়িতে বসে দুই কর্মীসহ হেরোইন সেবন করছিলেন শাওন। গোপন সংবাদ পেয়ে তানোর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। 

গ্রেফতারকৃত অপর দুই ছাত্রলীগকর্মী হলেন- পৌর এলাকার মাসিন্দা এলাকার আলতাফ আলীর ছেলে সুমন এবং পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে হাফিজুর রহমান। 

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপর দুই কর্মীকে সঙ্গে নিয়ে হেরোইন সেবন করছিলেন। তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদকসহ উপকরণ জব্দ করা হয়েছে। 

তিনি আরো বলেন, শাওনসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন