নিখোঁজের দুদিন পর গার্মেন্টস কর্মকর্তার ভাসমান লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া আহসান আশ হাবিব (৪৩) নামে এক গার্মেন্টস কর্মকর্তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২মে) দুপুরে ঘটনাস্থলের ২০০ মিটার দূরে তার লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিয়ে পাটুরিয়া নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আহসান আশ হাবিব ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার নাসা গ্রুপের মহাব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায়। স্ত্রী ও ১০ বছরের শিশু ছেলেকে নিয়ে তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় থাকতেন।
নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ফেসবুকে শিবালয়ের জাফরগঞ্জ এলাকার নদী ও প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে এলাকাটি দেখার জন্য ইচ্ছা করে। শুক্রবার ছুটির দিন থাকায় হাবিব সকালেই স্ত্রী শামীমা নাসরিন ও ছেলে অহনকে নিয়ে বেড়াতে আসেন শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায়। দিন ভর ঘোরাঘুরি শেষে বিকেলে যমুনা নদীর তীরে স্ত্রী-সন্তানকে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান। এরপর থেকে যমুনা নদীতে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দলসহ স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আহসান হাবিবের ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ও বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জামান / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত