ফুলছড়িতে সমন্বিত পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা সমন্বিত পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে সঙ্গ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, কর্ডএইড এর নলেজ এন্ড ইনোভেশন ম্যানেজার ফারজানা রহমান সুমী, সঙ্গ প্রকল্পের অ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল, প্রজেক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম, সঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবার রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার প্রমুখ।
কর্মশালায় প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম পরিচালনাকারী সকল সরকারি-বেসরকারি বিভাগ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন দপ্তরের জুলাই ২০২১ হতে জুন ২০২২ অর্থবছরে বাস্তবায়িত বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কার্যক্রম সমুহ তুলে ধরা হয়। সঙ্গ প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লক্ষ ২৮ হাজার পরিবারের মা ও শিশুদের পুষ্টি ও সুশাসন নিয়ে কাজ করছে।
জামান / জামান
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু
সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব