দর্শনা হল্ট স্টেশনে দাপিয়ে বেরাচ্ছে টিকিট কালোবাজারী চক্রের মূল হোতা মাসুম
দীর্ঘ দিন ধরে দর্শনা রেলওয়ে হল্ট স্টেশনে চলছে ট্রেনের টিকিট কালোবাজারী চক্র। প্রকাশ্যে স্টেশন চত্বরে কালোবাজারী চক্র বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত রেলওয়ে স্টেশন চত্বর সহ আসপাশ এলাকায় বেচাবিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। এ টিকিট কালোবাজারী চক্র স্টেশনের কর্মরত জিআরপি পুলিশের নাকের ডগায় বসে বিক্রি করে আসছে অথচ তারা কিছুই জানেন না। জানাগেছে, দর্শনা হল্ট স্টেশনে দীর্ঘদিন ধরে একদল টিকিট কালোবাজারীর অপতৎপরতায় সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছেন না। প্রতিদিন সকালে লাইনের শুরুতে সিন্ডিকেট করে কালোবাজারী ও তাদের সহযোগীরা দাঁড়িয়ে আগেভাগেই সব টিকিট কিনে নেয়। ফলে বরাবরই টিকিট সংকটে যাত্রী ভোগান্তি লেগে থাকে। এর মধ্যে কালোবাজারীদের তৎপরতায় এ ভোগান্তি আরও বেড়ে যায়। পরে তাদের কাছ থেকে দ্বিগুণ কিংবা তিনগুণের বেশী দামে টিকিট নিতে বাধ্য হয় সাধারণ যাত্রীরা। এ অভিযোগ দীর্ঘদিন চলে আসলেও নীরব ভুমিকায় থাকে দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ।প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত রেলওয়ে স্টেশন চত্বর সহ আসপাশ এলাকায় কালোবাজারী চক্র স্টেশনের কর্মরত জিআরপি পুলিশের নাকের ডগায় বসে বিক্রি করে আসছে অথচ তারা কিছুই জানেন না। এ টিকিট কালোবাজারী চক্রের হোতা দর্শনা হল্ট স্টেশন পাড়ার আলোচিত মাসুম ও সহযোগী দক্ষিণ চাঁদপুর গ্রামের ওমরুল হক ফারুক, আশরাফুল ইসলাম, উজ্জল, সুফিয়া খাতুন, আবু জাফর, মুক্তার, সুমন মিয়া, আনিস, হাবু, সান্টু, খোরশেদ,রাজীব, ইয়াসিন, হাবু, কুলি জাহাঙ্গীর ও তুফান সহ স্টেশন চত্বরে অবস্থিত চা- দোকানী এবং ব্যাবসায়ীরা।এবিষয়ে দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে জিআরপি পুলিশের ইনচার্জ এস,আই এটিএম রফিক উদ্দিন বলেন, টিকিট কালোবাজারী হয় এটা আমাদের জানা নেই। তবে টিকিট কালোবাজারী কেউ না করতে পারে এজন্য প্রতিদিন সকালে কাউন্টারের সামনে আমাদের পুলিশ থাকে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর