ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর আশ্রয় কেন্দ্রে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দিলেন গৃহবধূ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-৫-২০২১ রাত ৯:৫২

পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ের মধ্যে আশ্রয় নিতে গিয়ে প্রথমবারের মতো এক নবজাতকের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ওই গৃহবধূর প্রসব বেদনা ওঠে। পরে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তিনি একটি ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে সুস্থ আছে।

এর আগে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করে ওই গ্রাম প্লাবিত হলে গর্ভবতী স্ত্রী তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান নবজাতকের বাবা নুর আলম শরীফ। পরে বুধবার সকালে তার স্ত্রী প্রথমবারের মতো সন্তানের জন্ম দেন। স্থানীয়রা জানান, ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে বেল্লাল।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা-ছেলে দুজনই সুস্থ আছে। তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় এখনো ওই আশ্রয় কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজখবর রাখছি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হালদার বলেন, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। এখন মা-ছেলে ভালো আছে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা