সুন্দরবনে বাঘের আক্রমনে সাতক্ষীরার মৌয়াল নিহত
মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের গহীন জঙ্গল থেকে বাঘের আক্রমনে নিহত হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মৌয়াল কাওছার গাইন (৩০)। সে গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার-এসও নুরুল আলম কাউছারের সঙ্গী মৌয়ালদের বরাতে গণমাধ্যমকে জানান, গত ০৫ মে বনবিভাগের
পাসপারমিট নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু দু’দিন আগে মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে মধু সংগ্রহ করতে গহীন জঙ্গলে প্রবেশ করে। শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমন করে। কাউছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও চলছে সেই অনুসন্ধান।এদিকে কাউছারের পরিবারে চলছে শোকের মাতম। কাউছার দুই ছেলে মেয়ের বাবা।তার স্ত্রী ও ছোট ছোট সন্তানেরা এই খবরে বারবার মূর্ছা যাচ্ছে বলে জানায় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০