ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৮:৪৩
মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়ির পাশবর্তী পুকুরের পানিতে ডুবে ফাহাদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহত ফাহাদ হোসেন উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলিনগর গ্রামের ছাউকাত আলীর ছেলে। রোববার সকালে পুকুরের পানিতে শিশুটির ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তার মৃতদের উদ্বার করেন। 
 
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ফাহাদ তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এদিকে পরিবারের লোকজন ফাহাদকে অনেক সময় না দেখতে পেয়ে খুঁজতে থাকে। পরে ফাহাদের বড় চাচী বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফাহাদকে ভাসতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, ফাহাদ নামের শিশুটি পুকুরে পরে নিহত হওয়ার খবর শুনেছি। এ ব্যাপারে নিহত ফাহাদের পরিবারের লোকের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন