মানিকগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও পুরস্কার বিতরণ
মানিকগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষদের মাঝে সুন্দর ও সঠিক সেবা প্রদান করায় জেলার মধ্যে সেরা ৫ জন ভূমি কর্মকর্তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (২২ মে) সকালে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি মানিকগঞ্জ শহীদ রফিক চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানুয়ারুল-হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসিন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী-সহ জেলার ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
ভূমি সংক্রান্ত বিষয়ে সুন্দর ও সঠিক সেবা প্রদান করায় জেলার যে ৫ জন ভূমি কর্মকর্তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, হরিরামপুর উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার তাপসী রাবেয়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ খোরশেদ আলম, সদর উপজেলা ভূমি অফিসের (কানুনগো) মোঃ সাইদুর রহমান, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা এ.টি.এম রেজাউল করিম, সদর উপজেলার পুটাইল ইউনিয় ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিখিল চন্দ্র দেবনাথ।
উল্লেখ্য, গত ১৯ তারিখে এই সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এই সেবা সপ্তাহ ২৩ মে পর্যন্ত চলবে। ভূমি সেবা প্রদান করার জন্য জেলা প্রশাসক এর কার্যালয়ে ও উপজেলার ভূমি অফিসের সামনে সেবা সপ্তাহের স্টল করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied