বঙ্গবন্ধুকে নিবেদিত শত কবিতার হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত শত কবিতার হিন্দি অনুবাদ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রফেসর সফিকুন্নবী সামাদী অনূদিত ‘জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি: বাংলাদেশকে রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকো নিবেদিত সৌ কবিতায়েঁ’ শীর্ষক এই গ্রন্থটি সম্প্রতি প্রকাশিত হয়।
দিল্লি থেকে প্রকাশিত এই গ্রন্থটিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত একশোটি কবিতার হিন্দি অনুবাদ স্থান পেয়েছে। অনুষ্ঠানে গ্রন্থের অনুবাদক প্রফেসর সফিকুন্নবী সামাদী তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, এই গ্রন্থটি বিশ্বের হিন্দিভাষী মানুষের কাছে বঙ্গবন্ধুকে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থের উপর মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট অনুবাদক ও গবেষক জাভেদ হুসেন। গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিকসহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied