ধামরাইয়ে ইনডেট গ্রুপের জমি দখলের চেষ্টা, সিমানা পিলার ব্যানার ভাংচুর
ধামরাইয়ে ইনডেট গ্রুপের ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে এবি গ্রুপের বিরুদ্ধে। এবি গ্রুপের জিএম ও ম্যানাজার কিছু বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করতে আসে,এ সময় সন্ত্রাসী বাহিনী ইনডেট গ্রুপের সিমানা পিলার ও ব্যানার ভাংচুর করে এবি গ্রুপের হলুদ রংগের সিমানা পিলার স্থাপন করে। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে আসলে এবি গ্রুপের সন্ত্রাসী বাহিনীরা দৌড়ে পালিয়ে যায়।
রবিবার (২২মে) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইনডেট গ্রুপের ধামরাই কারখানার সহ ম্যানাজার বাহার উদ্দিন বলেন,আমি সকালে আমাদের কম্পানির ক্রয়কৃত জমিতে ভেকু মেশিন দিয়ে জমির চারপাশে মাটি দিয়ে বাউন্ডারি দিতে থাকি,এমন সময় এবি গ্রুপের জিএম ও ম্যানাজারের নেতৃত্বে প্রায় দুইশত জন সন্ত্রাসী বাহিনী এসে আমাদের কম্পানির সিমানা পিলার ও ব্যানার ভাংচুর করে তাদের সিমানা পিলার স্থাপন করে,এ সময় আমি বাধা দিলে আমাকে মারধরের হুমকি প্রদান করে। তখন বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাকে ধামরাই কারখানার ম্যানাজার রাসেল স্যার জানাই।
এ বিষয়ে এবি গ্রুপের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, দুই পক্ষের লোকজন তাদের কাগজপত্র নিয়ে একত্রে বসে মিমাংসা করার কথা বল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করে নাই।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ