সাতক্ষীরা পাউবোতে সাংবাদিককে লাঞ্ছিত করায় কঠোর কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেনের সাথে সিকিউরিটি গার্ডের ধস্তাধস্তি হয়েছে। এতে সাংবাদিক ইয়ারব আহত হয়েছেন। গতকাল রোববার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা ডিভিশন-২-এর আওতাভুক্ত বেতনা নদী ও বেদনা সংযুক্ত শালিখা খাল খননের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য প্রকল্পের কিছু তথ্য ও নির্বাহী প্রকৌশলীর সাক্ষাৎকার নেয়ার উদ্দেশ্যে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে প্রবেশ করেন ইয়ারব হোসেন। ঘটনাচক্রে তিনি ডিভিশন-২-তে প্রবেশ না করে প্রবেশ করার চেষ্টা করেন ডিভিশন-১-এ।
তখন ওই কার্যালয়ে মিটিং চলছিল। কর্তব্যরত সিকিউরিটি গার্ড নির্বাহী প্রকৌশলীর উদ্ধৃতি দিয়ে বলেন, ভেতরে মিটিং চলছে, আপনি একটু পরে আসেন। আর আপনি বেতনা নদীর সাক্ষাৎকার নেবেন ওটা স্যারের আওতাভুক্ত নয়। ডিভিশন-২-এর আওতাভুক্ত। তিনি সেসব কথার গুরুত্ব না দিয়ে ভেতরে ঢোকাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিকিউরিটি গার্ডের সঙ্গে। আর এরই সূত্র ধরে কর্তব্যরত সিকিউরিটি গার্ডসহ অন্যরা লাঠিসোঁটা নিয়ে হামলে পড়ে ইয়ারাব হোসেনর ওপর। এতে আহত হন তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে সাংবাদিকরা একত্রিত হন পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এবং এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন সমগ্র সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় মানববন্ধনে সাংবাদিকরা প্রকৌশলী আবুল খায়ের ও শামীম হাসনাইন মাহমুদসহ জড়িতদের শাস্তির দাবি করেন। এছাড়া ৭২ ঘণ্টা পর থেকে ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে এই দুই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, আমি সাংবাদিক সাহেবকে বারবার বলেছি আপনি যে ব্যাপারে সাক্ষাৎকার নিতে আসছেন ওটা আমার আওতাভুক্ত নয়, ডিভিশন ২-এর আওতাভুক্ত। আপনি ওনার সঙ্গে কথা বলেন । আমার অফিসের ভেতরে মিটিং চলছে, যদি আমার সঙ্গে কথা বলতে চান একটু পরে আসেন। তিনি আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে মারামারি শুরু করেন।
সাতক্ষীরা সদর থানার এসআই মিনাজ বলেন, খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে