ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ৩:৪২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় সোমবার (২৩ মে) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাতীয় ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অনেকে।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর সদর উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা বালিকা একাদশ। খেলায় চাঁদপুর সদর উপজেলা শাহরাস্তি উপজেলাকে ৭-০ গোলে পরাজিত করে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন